Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

বাংলাকে কেন্দ্রের বঞ্চনা! প্রতিবাদ জানিয়ে ব্লকে ব্লকে ধর্ণা কর্মসূচির তৃণমূলের 

বাংলাকে কেন্দ্রের বঞ্চনা! প্রতিবাদ জানিয়ে ব্লকে ব্লকে ধর্ণা কর্মসূচির তৃণমূলের 

কেন্দ্রীয় বঞ্চনার প্ৰতবাদে দীর্ঘ দিন ধরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। একাধিক সভামঞ্চ থেকে বার বার মোদী সকারকে তুলধনা করেছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে নতুন করে রাস্তায় নামছে রাজ্যের শাসক দল। রবিবার গোটা বাংলা জুড়ে ব্লকে ব্লকে ধর্ণা কর্মসূচিতে নামছে তৃণমূল। ঘাসফুল শিবির সূত্রে এমনটাই খবর।

আরও পড়ুন: ব্রিগেডে জনজোয়ার, বিপুল উচ্ছ্বাসের সঙ্গে সভা শুরুর অপেক্ষা, দেখুন রঙিন ব্রিগেডের খণ্ডচিত্র

কয়েকদিন আগেই তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের এই কর্মসূচির কথা জানিয়েছিলেন। জানা গিয়েছে, ২ অক্টোবর কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে ছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তার আগে বাংলা জুড়ে আন্দোলন আরও জোরদার করতে চাইছে রাজ্যের শাসক দল। তারই সূচনা রবিবার বলে অনেকের মত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal