Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

ভোট পরবর্তী হিংসায় রাজ্যে মৃত্যুর দায় দিলীপ ঘোষের, থানায় FIR দায়ের

ভোট পরবর্তী হিংসায় রাজ্যে মৃত্যুর দায় দিলীপ ঘোষের, থানায় FIR দায়ের

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে FIR বিধাননগর দক্ষিণ থানায়

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে FIR. বিধাননগর দক্ষিণ থানায় তাঁর অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা বাণীব্রত ব্যানার্জি। মূলত ভোটের আগে উস্কানিমূলক মন্তব্য, রাজনৈতিক হিংসায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে।

বাণীব্রত ব্যানার্জি বিধাননগরে ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কোঅর্ডিনেটর। শুক্রবার সন্ধ্যায় তিনি অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: ফের পুরস্কৃত বাংলা; ১১টি জেলাকে বিশেষ সম্মান রাষ্ট্রপতির 

ভোটের আগে দিলীপ ঘোষকে পুলিশ ও সরকারি কর্মচারিদের তাঁর পায়ের তলায় থেকে কাজ করতে হবে বলতে শোনা গিয়েছিল। কুরুচিকর ভাষায় মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছিলেন তিনি। একাধিক সভামঞ্চ থেকে তিনি তৃণমূল কর্মীদের শাসনিমূলক মন্তব্য করেছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর অভিযোগ পত্রে সেইসব উল্লেখ রয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal