Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

CPM কে ভোট দিলে হাত কেটে নেব! নানুরে মোর্চা প্রার্থীকে হুমকি তৃণমূল নেতার

CPM কে ভোট দিলে হাত কেটে নেব! নানুরে মোর্চা প্রার্থীকে হুমকি তৃণমূল নেতার

সিপিএমকে ভোট দিলে হাত কেটে নেব! বীরভূমের নানুরের সংযুক্ত মোর্চা প্রার্থী শ্যামলী প্রধানকে হুমকি স্থানীয় তৃণমূল নেতা নুরমান শেকের।

ভোট প্রচারকে ঘিরে ফের উত্তপ্ত নানুর। কয়েকদিন আগে বিজেপি প্রার্থীর প্রচারে বোমাবাজির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করে। উল্টে তাদের দাবি ছিল, রাতে বহিরাগত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়।

এবার প্রকাশ্য হুমকির পর তৃণমূল নেতার সাফাই, বহিরাগত এনে ভোট করানোর হুমকি দিয়েছিলেন সিপিএম নেতা। তাই মুখ সামলাতে না পেরে এমন মন্তব্য। এই ঘটনার পর সিপিএম নেতা শমীক লাহিড়ী তৃণমূল নেতা নুরমান শেখকে গ্রেফতার করার দাবি করেছেন।

আরও পড়ুন: সেঞ্চুরির পথে ডিজেল-পেট্রল, গরুর গাড়ি, পালকি নিয়ে রাস্তায় অভিনব বিক্ষোভ তৃণমূল বিধায়কের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal