Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

রাজ্যে ২৫ আসনে এগিয়ে তৃণমূল, ১৬ টি কেন্দ্রে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে বহরমপুরে

৭ থেকে ৮ টি কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই

রাজ্যে ২৫ আসনে এগিয়ে তৃণমূল, ১৬ টি কেন্দ্রে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে বহরমপুরে

রাজ্যে ২৫ টি কেন্দ্রে এগিয়ে তৃণমূল। ১৬ টি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থীরা। একমাত্র বহরমপুর কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। তৃণমূল দমদম, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, বালুরঘাট, আরামবাগ, বসিরহাট, যাদবপুর, ডায়মন্ড হারবার, বর্ধমান পূর্ব, বোলপুর, বীরভূম, কোচবিহার, শ্রীরামপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, উলুবেড়িয়া, জয়নগর, মথুরাপুর, কাঁথি, তমলুকে এগিয়ে তৃণমূল। কিন্তু রাজ্যের অন্তত ৭ থেকে ৮ টি কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। গোটা রাজ্যে একটি কেন্দ্রেও এগিয়ে নেই বামপন্থীরা।

আরও পড়ুন: কোনও প্ররোচনা-উত্তেজনায় পা দেবেন না; জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal