Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

ফের দলবদল! তৃণমূলের শান্তিপুরের MLA অরিন্দম ভট্টাচার্য এবার বিজেপিতে

ফের দলবদল! তৃণমূলের শান্তিপুরের MLA অরিন্দম ভট্টাচার্য এবার বিজেপিতে

তৃণমূলের আরও এক বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে। সূত্রের খবর, বিজেপিতে যোগ দিতে বুধবার দিল্লি যাচ্ছেন নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।
বহুদিন ধরেই শান্তিপুরের তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন গুঞ্জন চলছিল। রাজ্যের শাসক দলের সঙ্গে যখন রাজ্যপাল ধনখড়ের প্রথম সংঘাত শুরু হয়, সেই ‘১৯ সালে ধনখড়ের শান্তিপুর-সফরের সময় তাঁর সঙ্গে একটানা ছিলেন বিধায়ক-আইনজীবী অরিন্দম ভট্টাচার্য। তা নিয়ে দলের মধ্যে প্রশ্নও ওঠে। অরিন্দমকে সমালোচনায় বিদ্ধ করে তৃণমূলের একাংশ। এরপর তাঁর গাড়ির উপর হামলার ঘটনায় রাজ্যের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক। তখন থেকেই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। এবার একুশের ভোটের আগে সত্যিসত্যিই বিজেপিতে যোগ দিতে দিল্লি যাচ্ছেন অরিন্দম। সেখানে কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপিতে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন: দিলীপ ঘোষই ফের বিজেপির রাজ্য সভাপতি

রাজ্যে বিধানসভা ভোটের আগে প্রায় প্রতিদিনই শিবির বদল করছেন তৃণমূল ও বিজেপি নেতারা। গত ১৯ ডিসেম্বর অমিত শাহের মেদিনীপুরের সভায় তৃণমূলের ৬ বিধায়ক যোগ দেন গেরুয়া শিবিরে। তারপরও একাধিক নেতা দলবদল করে বিজেপিতে গিয়েছেন। একাধিক মন্ত্রী ও বিধায়ক বিজেপিতে যেতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। এর মধ্যেই তৃণমূলের আরও এক বিধায়ক আজ যোগ দিচ্ছেন বিজেপিতে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal