ফের এক তৃণমূল বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। এবার কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রমারি বিজেপিতে যোগ দিলেন। পাশাপাশি, দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্রর নেতৃত্বে সিংহভাগ জেলা পরিষদ সদস্য এদিন যোগ দেন বিজেপিতে।
লোকসভা ভোটের পর এই নিয়ে একাধিক তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিলেন। এর আগে মুকুল পুত্র শুভ্রাংশু রায়, মনিরুল ইসলাম, নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক এবং অর্জুন সিংহের আত্মীয় সুনীল সিংহ, বনগাঁর উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপিতে যোগ দেন।
লোকসভা ভোটে বিজেপি ১৮ টি আসন জেতার পর থেকেই তৃণমূলের হাতছাড়া হয়েছে একাধিক পুরসভা। বিশেষ করে বারাকপুরের নৈহাটি, ভাটপাড়া, বনগাঁ সহ বেশ কিছু পুরসভার কাউন্সিলার বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র এবং ওই জেলার একাধিক পুরসভা ও পঞ্চায়েতের সদস্য বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রমারি বিজেপিতে যোগ দিলেন
এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১৮ জন সদস্যের মধ্যে ১০ জন যোগ দিলেন বিজেপিতে। এর ফলে এই দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদ খাতায় কলমে বিজেপির দখলে এল। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, আস্তে আস্তে আরও তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেবেন। এদিন তৃণমূল নেতা, বিধায়কদের এই বিজেপিতে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং মুকুল রায়।
কালচিনির তৃণমূল বিধায়ক, দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদের বেশিরভাগ সদস্য যোগ দিলেন বিজেপিতে
তৃণমূল থেকে বিজেপিতে যোগদান অব্যাহত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



