Take a fresh look at your lifestyle.

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিষেকের নেতৃত্বে মিছিল

0 96

পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার পথে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল হয়। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়েই বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস।

এদিকে, অব্যাহত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি। শুক্রবারও বেড়েছে পেট্রোপণ্যের দাম। লিটার পিছু পেট্রলের দাম বেড়েছে ৩৬ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ২২ পয়সা। কলকাতায় এদিন কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৮০ টাকা ৪৭ পয়সা এবং ডিজেলের দাম ছিল ৭১ টাকা ৩০ পয়সা। কর্ণটকে নির্বাচনের আগে ১৯ দিন পেট্রোপণ্যের দাম না বাড়লেও, ভোট মিটতেই দাম বাড়তে শুরু করেছে।

Leave A Reply

Your email address will not be published.