প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের উপর হামলার ঘটনায় ডোমকল পুরসভার কাউন্সিলারকে সাসপেন্ড করল তৃণমূল। ১৮ ডিসেম্বর প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের উপর হামলা হয়। যদিও ঘটনায় নাম জড়ানোর পড় থেকেই ফেরার সেই কাউন্সিলার। শনিবার তাঁকে সাসপেন্ড করে দল।
আরও পড়ুন: অষ্টমীতে জনজোয়ার মণ্ডপে, নবমী থেকে ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
১৮ ডিসেম্বর মুর্শিদাবাদের ডোমকলের রমনা গ্রামে নজরুল ইসলামকে তাঁর অফিস থেকে টেনে বের করে মারধোর করা হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নজরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে পাঠান মহকুমা শাসক। ১ তৃণমূল কাউন্সিলার সহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়। শনিবার তৃণমূল অভিযুক্ত কাউন্সিলার মাজিদুল শেখকে সাসপেন্ড করে। অভিযুক্তের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ।




