Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, মোদী সরকারের বিরুদ্ধে পথে তৃণমূল, কলকাতার দুই প্রান্তে জোড়া মিছিল

মানুষের পাশে থাকার বার্তা তৃণমূলের জোড়া মিছিলে

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, মোদী সরকারের বিরুদ্ধে পথে তৃণমূল, কলকাতার দুই প্রান্তে জোড়া মিছিল

মোদী সরকারের বিরুদ্ধে এবার পথে নামল তৃণমূল। পেট্রোপণ্য বিশেষ করে রান্নার গ্যাসের ব্যাপক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কলকাতার দুই প্রান্তে জোড়া মিছিল করল রাজ্যের শাসক দল। প্রথম মিছিলটি শুরু হয় গোলপার্ক থেকে। গন্তব্য ছিল হাজরা মোড়। এই মিছিলের সর্বাগ্রে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপর মিছিলটি ছিল উত্তর-মধ্য কলকাতায়। মৌলালি থেকে মিছিল শুরু হয়ে, শেষ হয় ডোরিনা ক্রসিংয়ে। এই মিছিলেন নেতৃত্বে ছিলেন স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুটি মিছিল থেকেই জয় হিন্দ, জয় বাংলার স্লোগান ওঠে।

ভোটের ফলের পরই পর্যালোচনা বৈঠকে দলীয় নেতা কর্মীদের মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিতেই শহরের দুই প্রান্তে দুই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল। মূলত রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ব সংস্থা বন্ধের প্রতিবাদে মঙ্গলবার প্রতিবাদ মিছিলে পা মেলান তৃণমূল কর্মী সমর্থকেরা। মিছিলে ছিল গ্যাস সিলিন্ডারের প্রতিরূপ। ছিল বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন। দুই মিছিল থেকেই মুর্হুমুর্হু জয় হিন্দ এবং জয় বাংলা স্লোগানে মুখরিত শহর কলকাতা। দক্ষিণ কলকাতার মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী প্রমুখ। অন্যদিকে মৌলালি মোড় থেকে শুরু হওয়া মিছিলে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল প্রমুখ প্রথম সারির তৃণমূল নেতৃত্ব।

দলীয় পর্যালোচনা বৈঠকে নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা কর্মীদের মানুষের কাছে পৌঁছনোর কথা বলেছেন। বারবার জানিয়েছেন, মানুষের পাশে থাকতে হবে। বিজেপির জয় শ্রীরাম স্লোগানের মোকাবিলায় তৃণমূলের জয় হিন্দ এবং জয় বাংলা স্লোগান তোলার কথাও বলেছিলেন তৃণমূল নেত্রী। এবার সেই লক্ষ্যেই পথে নেমে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল তৃণমূল। এদিন কলকাতায় জোড়া মিছিলের পাশাপাশি রাজ্যের বিভিন্ন ব্লকেও প্রতিবাদ মিছিল করে তৃণমূল।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী নিয়ে রাজ্যের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal