Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 July 2026

ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী তৃণমূল; ৪ হাজারের বেশি ভোটে হারল বিজেপি 

ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী তৃণমূল; ৪ হাজারের বেশি ভোটে হারল বিজেপি 

পোস্টাল ব্যালট গণনাতে এগিয়ে ছিল তৃণমূল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দিনের শেষে দেখা গেল উপনির্বাচনে বিজেপির হাত থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল।

বিজেপির তাপসী রায়কে ৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে দিলেন তৃণমূলের প্রার্থী নির্মলচন্দ্র রায়। ‘২৪’-এর লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গ উপনির্বাচনের এই ফলাফল তৃণমূলকে আরও মনোবল যোগাবে বলে মনে করছে রাজনৈতিক শিবির।

২০১৯-এর লোকসভা ভোটে রাজ্য জুড়ে যে গেরুয়া ঝড় দেখা দিয়েছিল তারই অন্যতম প্রভাব পড়েছিল ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে। সেই সময়ে জলপাইগুড়ি লোকসভা বিজেপির দখলে চলে যায়। এই লোকসভার সাতটি আসনের মধ্যে একটি ছিল ধূপগুড়ি। এরপর একুশের ভোটেও ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রটিতে জয়ী হয় বিজেপি। এখান থেকে বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় জয়ী হন। তাঁর মৃত্যুতে ধূপগুড়ি কেন্দ্রে উপনির্বাচন হয়।

আরও পড়ুন: শুধুমাত্র জুনের সংশোধিত বিল দিলেই হবে, গ্রাহকদের আপাতত স্বস্তি দিয়ে জানাল CESC

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal