Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
23 July 2026

২১জুলাই: মাঝে আরও ১দিন, ইতিমধ্যেই জেলা থেকে আসতে শুরু করেছে তৃণমূল কর্মী-সমর্থকরা

২১জুলাই: মাঝে আরও ১দিন, ইতিমধ্যেই জেলা থেকে আসতে শুরু করেছে তৃণমূল কর্মী-সমর্থকরা

মাঝে আরও একটা দিন বাকি রয়েছে। তবে এর মধ্যেই ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে দূরদূরান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে। যা দেখে ঘাসফুল শিবিরের দাবি, এবারের সমাবেশ অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও ব্যাপক কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছে বলে খবর। 

সদ্য পঞ্চায়েত ভোট মিটেছে। যাতে গোটা রাজ্যে তৃণমূল প্রায় ৫২% ভোট পেয়েছে। পঞ্চায়েতের সাফল্য এবারের সমাবেশকে বাড়তি মাত্রা দেবে বলে অনেকের মত। তার ওপরে বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক সফল হয়েছে। এই অবস্থায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন সেদিকেও তাকিয়ে দেশের রাজনৈতিক মহল। 

বুধবার সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে ব্যাপক সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে। শিয়ালদহ স্টেশনে ভিড় চোখে পড়ার মতো। কাঞ্চনকন্য, হলদিবাড়ি, সরাইঘাটের মতো দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলোতো মঙ্গলবার থেকেই তৃণমূল সমর্থকরা উঠতে সরে করেছে। শহরের একাধিক জায়গায় অস্থায়ী ক্যাম্প করে জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

আরও পড়ুন: করোনায় সংক্রমিত দমকলমন্ত্রী সুজিত বসু, উদ্বেগে প্রশাসন

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal