Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
18 June 2026

অনুগামীদের অনুরোধ রাখতে ‘মানিকে মাগে হিথে’র সুরে এবার ‘বুড়ো বয়সে’ উদ্দাম নাচ সুপারস্টার শ্রীলেখা মিত্রের! তুমুল ভাইরাল ভিডিও

অনুগামীদের অনুরোধ রাখতে ‘মানিকে মাগে হিথে’র সুরে এবার ‘বুড়ো বয়সে’ উদ্দাম নাচ সুপারস্টার শ্রীলেখা মিত্রের! তুমুল ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই জনপ্রিয় এবং তুমুল ভাইরাল সিংহলি গান ‘মনিকে মাগে হিথে’ আচমকাই দু কলি গেয়ে উঠতে শোনা গিয়েছিল টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। অনুগামীরা অনুরোধ জানিয়েছিলেন শুধু গান নয় বরং অভিনেত্রীর উচিত এই গানটিতে নাচের পারফরম্যান্স করা। শ্রীলেখা অবশ্য বেশি সময় নেননি অনুগামীদের এই অনুরোধ রাখতে।

তবে তার আগে অবশ্যই একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অনুগামীদের জিজ্ঞাসা করেছিলেন তার নাচা উচিত কিনা। সেখানেই অনুগামীরা জানিয়েছেন অভিনেত্রীর উচিত চেষ্টা করা। এরপরেই কাউকে চ্যালেঞ্জ নয় বরং নিজের আনন্দের জন্যই খোলা ব্যালকনিতে এই গানের তালে পা মেলাতে দেখা গিয়েছে শ্রীলেখা মিত্রকে।

এদিন তিনি লাল রঙের একটি ঘরোয়া জামা এবং স্টাইলিশ জিন্স পড়ে এই গানের কিছু অংশ পারফর্ম করেন অনুগামীদের আবদার রাখতে। বলাই বাহুল্য প্রিয় অভিনেত্রীকে হাসিখুশি দেখে যারপরনাই খুশি অনুগামীরা।

আরও পড়ুন: ভাগ্য কাকে বলে! ‘বিলাসবহুল বাড়ি, গাড়ির পর এবার আইফোন ১৩’! বহুমূল্য ফোন দেখিয়ে ভুবন বাদ্যকর জানালেন ‘এখন কথা বলার একদম সময় নেই’! ভাইরাল ভিডিও

প্রসঙ্গত কিছুদিন আগেই একটি ফেসবুক লাইভের মাধ্যমে অভিনেত্রী জানিয়েছিলেন তার সারমেয়দের নিয়ে তার অসুবিধার কথা। পাশাপাশি জানিয়েছিলেন কিভাবে তার আবাসনের প্রতিবেশীরা তার জীবনকে দুর্বিষহ করে তুলছেন। সেখানেই অসহায় ভাবে কাঁদতে দেখা গিয়েছিল শ্রীলেখাকে। তবে তিনি যে সেই দুঃখের মুহূর্তেকে পিছনে ফেলে এবার আনন্দের সঙ্গে নাচের পারফরম্যান্স করতে পেরেছেন সেকথা প্রশংসিত হয়েছে নেট দুনিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment