Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

৫ জনকে মেরে সোনার বাংলা গড়বে! শীতলকুচি টেনে বিজেপিকে আক্রমণ অভিষেকের

৫ জনকে মেরে সোনার বাংলা গড়বে! শীতলকুচি টেনে বিজেপিকে আক্রমণ অভিষেকের

বিজেপির মুখে উন্নয়নের কথা নেই শুধু সোনার বাংলা গড়বেন। আর সোনার বাংলা গড়ার নমুনা ৫ জনকে গুলি করে মেরে দেওয়া। বুধবার কামারহাটিতে মদন মিত্রের প্রচারে গিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেক ব্যানার্জির।

পঞ্চম দফার প্রচারের শেষ লগ্নে কামারহাটির প্রার্থী মদন মিত্রের হয়ে রোড শো করেন অভিষেক ব্যানার্জি। মঞ্চে দাঁড়িয়ে অভিষেক শীতলকুচি কাণ্ড নিয়ে বিজেপিকে আক্রমণ করে বলেন, বাঙালির রক্তের বিনিময়ে নিজেদের লালসা পূরণ করতে চাইছে বিজেপি! ডায়মন্ড হারবারের সাংসদের প্রশ্ন, আপনারা কী ওদের ক্ষমা করবেন?

এরপর সরাসরি প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে অভিষেক বলেন, প্রধানমন্ত্রী বাংলায় এসে ৩০ মিনিট বক্তব্য রাখলে, ২৯ মিনিট মমতা ব্যানার্জিকে ব্যঙ্গ করেন! অথচ উন্নয়ন নিয়ে কোনও কথা বলেন না।

আরও পড়ুন: তিন বছর বয়সে ৩ মিনিটে ১০০ দেশ ও রাজধানীর নাম বলে দিতে পারছে এই ক্ষুদে

কামারহাটির বিজেপি প্রার্থীকে নিয়ে তাঁর মন্তব্য, বিজেপি কাকে প্রার্থী করেছে? তিনি তো ৬ টার পর কথা বলতে গেলে পাকিয়ে যায়। সব আবর্জনা, দু’নম্বরি, চোর, ডাকাত, পাতা খোঁড়েরা বিজেপি করে! অভিষেক ব্যানার্জির অভিযোগ, সিপিএম অনেক অত্যাচার করেছিল। তাই আজ ওদের দূরবীন দিয়ে খুঁজতে হয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal