রাজ্য নির্বাচন প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়ায় মোদি, অন্যদিকে এগরা প্রচার সভায় ভাষণ দেবেন অমিত শাহ। ১৯ ডিসেম্বরের পর ২১ মার্চ! রাজ্য রাজনীতি মহলের নজর শুভেন্দুর বাড়ির দিকে। গতকাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অমিত শাহের সভায় আমন্ত্রণ জানান শিশির অধিকারীকে। আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। আজ এগরা জনসভায় থাকবেন শিশির অধিকারী।
আরও পড়ুন: অষ্টমীতে জনজোয়ার মণ্ডপে, নবমী থেকে ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
রাজ্য শাসক দলের নেত্রী মমতা ব্যানার্জির সভা আজ কাঁথী প্রান্তে হওয়া সত্ত্বেও এগরায় অমিত শাহের জনসভায় উপস্থিত থাকবেন শিশির অধিকারী। মূলত প্রশ্ন উঠে আসছে আজই কী তবে বিজেপিতে যোগ শিশিরের?




