Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

ফিরে এল শীতের আমেজ, এক ধাক্কায় পারদ নেমে গেল ৫ ডিগ্রি

ফিরে এল শীতের আমেজ, এক ধাক্কায় পারদ নেমে গেল ৫ ডিগ্রি

এক ধাক্কায় অনেকটা পারদ পতন। সপ্তাহের শুরুর দিনই ৫ ডিগ্রি পারদ নেমে গেল। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিফ্রি সেলসিয়াস। তাপমাত্রা নেমেছে জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে।

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। এরপর ফের ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গেও ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে। এরপর ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। এরপর সোমবার একধাক্কায় তাপমাত্রা বেড়ে যায় ৫ ডিগ্রি। হাওয়া অফিস আরও জানিয়েছে, সোমবার সারাদিন কলকাতায় আকাশ মেঘমুক্ত থাকবে। আপাতত কলকাতা বা দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন: জেএনইউ কাণ্ডের প্রতিবাদ, আজ শহরে একযোগে মহামিছিলের ডাক ছাত্র এবং নাগরিক সমাজের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal