Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 June 2026

রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৪ই মার্চ ২০২১

রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৪ই মার্চ ২০২১

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মীন। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। ১৪ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর বুধের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৫,১৪,২৩। আপনার শুভ বর্ণ: সবুজ ও হলুদ। শুভ গ্রহ ও বার: বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ ও পান্না। আজকের দিনের শুভ রং: আজ সবুজ ও হলুদ রংয়ের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়: সকাল: ৬:২১-১০:১৮, দুপর: ১:২৬-২:১৩ রাত: ৬:৫৮-৯:২৪, ১২:৪০-৩:৫৬ পর্যন্ত। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে। প্রতিপদ তিথি বিকাল: ৪:৪১ পর্যন্ত পরে ২য়া তিথি চলবে। আজকের বর্জণীয় খাদ্য: আজ বিকাল: ৪:৪১ পর্যন্ত কুমড়া পরে বেগুন খাওয়া নিষেধ।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি সকল বাধা জয় করার। সকালের দিকে বিদেশ থেকে পেতে পারেন কোনো ভালো সংবাদ। মন মেজাজ ভালো হয়ে উঠবে। আর্থিক সঙ্কটকে জয় করতে সক্ষম হবেন। খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের আয় রোজগারে অগ্রগতি। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতে পারেন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার বন্ধু ভাগ্য সহায় হবে। চাকরিজীবীদের বকেয়া বেতন বিল আদায়ের চেষ্টায় অগ্রগতি। আপনার সরলতার কারনে আর্থিক ভাবে লোকে ঠকানোর চেষ্টা করবে। ব্যবসায়ীক যোগাযোগের ক্ষেত্রে সফল হতে পারবেন। নতুন ব্যবসায়ীক আলাপ আলোচনার ক্ষেত্রে হবে অপ্রত্যাশিত অগ্রগতি।

আরও পড়ুন: শুক্রবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১২ই মার্চ ২০২১

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে। আর্থিক বিষয়ে পিতার সাহায্য লাভের আশা। ব্যবসায়ীক ক্ষেত্রে আশানুরুপ আয় রোজগারের সুযোগ আসবে। সরকারী চাকুরেদের দিনটি সাফল্যের। সাঙ্গঠনিক ও সামাজিক ক্ষেত্রে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

কর্কট রাশি: আজ কর্কট রাশির দিনটি বৈদেশিক কাজের জন্য অনুকূল। জীবীকার জন্য বিদেশ যাওয়ার চেষ্টায় সামান্ন অগ্রগতি হবে। ভাগ্য সহায় হওয়াতে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা। ধর্মীয় ও দাতব্য কাজে অর্থ ব্যয় হবে। অসমাপ্ত উচ্চ শিক্ষা আবার সমাপ্ত করার সুযোগ পেয়ে যাবেন। প্রবাসী আত্মীয়র কাছ থেকে কোনো ভালো সুযোগ পেতে পারেন।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে রাস্তাঘাটে হয়রাণির আশঙ্কা। ব্যাংক ঋণ এর কারনে ব্যাংক থেকে অকথ্য ভাষায় গালাগালি করতে পারে। ব্যক্তিগত পাওনাদারের অত্যাচার বৃদ্ধি পাবে। চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে কিছু আয় রোজগারের সুযোগ পাবেন। পুলিশী গ্রেফতার বা হয়রাণির আশঙ্কা রয়েছে। সাবধানে থাকবেন।

আরও পড়ুন: সোমবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২১ ডিসেম্বর ২০২০

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার দিনটি সাফল্যের। ব্যবসা বাণিজ্যে সফল হবেন। সাংসারিক জীবনে স্ত্রীর মান ভাঙ্গাতে অর্থ ব্যয় করতে হবে। অংশিদারী কাজ কর্মে কিছু আয় রোজগার হতে পারে। নব দম্পতিদের দাম্পত্য সুখ শান্তি বাড়বে। কোথাও বেড়াতে যেতে পারেন। আত্মীয়র সাহায্য সহযোগিতা পাওয়ার আশা।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি সকালের দিকে কর্মস্থলে জটিলতার। সহকর্মী বিরোধে জড়িয়ে যেতে পারেন। গোপন শত্রুতার কারনে পদস্ত কর্মকর্তার দ্বারা হয়রানির আশঙ্কা। শারীরিক ভাবে অস্থির থাকবেন। মনটা কারো উপর বিরক্ত হতে পারে। আয় রোজগারের ক্ষেত্রে অণৈতিক কোনো সুযোগ আসতে পারে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকাররোমান্টিক সম্পর্কে সফলতা আশা করা যায়। তবে অনৈতিক সকল সম্পর্ক থেকে সাবধান থাকবেন। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে সিরিয়াস হতে হবে। সন্তানের জন্য আজ কেনাকাটার যোগ প্রবল। ভালোবাসার মানুষটি সঙ্কটের মূহুর্তে আপনার পাশে দাড়ানোতে আপনার মানসিক শক্তি বেড়ে যাবে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার পারিবারিক জটিলতার অবশান হবে। স্থাবর সম্পত্তি লাভের যোগ প্রবল। কর্ম ক্ষেত্রে কোনো প্রত্যাশা পূরণে সফল হবেন। প্রভাবশালী আত্মীয়র সহায়তায় গৃহ আবাসন সংক্রান্ত সমস্যার সমাধান হবে। কর্মস্থলে বিশেষ কোনো সুযোগ লাভ করতে পারবেন। যানবাহন ক্রয় বিক্রয়ে লাভের আশা।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকারবৈদেশিক যোগাযোগে উন্নতি। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের আশা। ছোট ভাই বোনের উচ্চ শিক্ষার্থের জন্য অর্থ ব্যয় করতে হবে। সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের আয় রোজগারের সুযোগ বৃদ্ধি পাবে। অনলাইনের ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত অর্ডার লাভের সুযোগ পাবেন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার সঞ্চয়ে অগ্রগতি আশা করা যায়। খাদ্য ব্যবসায় আজ আয় রোজগার বৃদ্ধির দিন। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয়ের সুযোগ আসবে। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠবেন। হোটেল ও রেস্তোরা ব্যবসায়ীদের নতুন কোনো কর্পোরেট চুক্তি হতে পারে। অনলাইনের খাদ্য পণ্য ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার মনের বাসনা পূরণের দিন। আজ সরকারী চাকরিতে আপনার কাজের জন্য হবেন সম্মানিত। স্বাধীন কাজের সাথে জড়িতদের আজ কাজে অগ্রগতি হবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি। শিক্ষা ও গবেষণামূলক কাজে সম্মানিত হবেন। রাজণৈতিক ক্ষেত্রে হারানো সম্মান উদ্ধারের সময়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope