Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 June 2026

বয়স বাড়লেও যৌবন অষ্টাদশী! ঋতুপর্ণার বোল্ড লুকে মুগ্ধ নেটিজেনরা

বয়স বাড়লেও যৌবন অষ্টাদশী! ঋতুপর্ণার বোল্ড লুকে মুগ্ধ নেটিজেনরা

টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই দর্শকের বাড়তি পাওয়া। তাঁর বোল্ডনেসে মুগ্ধ নেটিজেনরা। কয়েক দশক ধরে টলিউড কাঁপিয়ে আজও একইভাবে জনপ্রিয় ঋতুপর্ণা। বয়স ৪৮ হলেও তাঁকে দেখে বিন্দু মাত্র বোঝার উপায় নেই।

শাড়ি কিংবা ওয়েস্টার্ন, বিকিনি অথবা ব্রালেট সব পোশাকেই সাবলীল অভিনেত্রী। আজও তাঁর হট-সেক্সি লুক নিমেষেই ঘুম উড়িয়ে দেয় অনুরাগীদের।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ঋতুপর্ণা। তাই ভিন্ন রূপে মাঝেমধ্যেই তাঁকে ছবি-ভিডিও শেয়ার করতে দেখা যায়। আর তাঁর ছবি মানেই নেটপাড়ায় ঝড়।

আরও পড়ুন: ”ইয়ে দোস্তি কো রিশতদারি মে বাদল নে কা বক্ত আ চুকা হ্যায়।”তাহলে কী এবার বিয়ের পিঁড়িতে বসছেন একতা কাপুর?

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি বোল্ড ছবি শেয়ার করেছেন ঋতু। ছবিতে সাদা স্বচ্ছ অন্তর্বাস ও কার্লি চুলে সমুদ্রের পারে দেখা যাচ্ছে তাঁকে। এই ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতে ভাইরাল হয়ে নেট দুনিয়ায়। ছবি ক্যাপশনে ঋতুপর্ণা লিখেছেন, উপরে তাকান, লক্ষ্য উচ্চ করো! এই বয়সেও তার ছবিতে উপচে পড়েছে নানাবিধ মন্তব্য। অনেকেই তার রূপের প্রশংসা করেছেন, আবার অনেকেই তাঁকে কটুক্তি করতেও ছাড়েননি।

 

ঋতুপর্ণা সেনগুপ্ত টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। সৃজিত মুখোপাধ্যায় থেকে স্বপন সাহা সকলের ছবিতেই দাপটের সঙ্গে কাজ করেছেন। টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাঁর জুটিও ছিল সকলের প্রিয়। দুই সন্তানের মা হয়েও সংসারের সঙ্গে সামলাচ্ছেন নিজের কেরিয়ারও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment