Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

মমতার প্রশংসায় পঞ্চমুখ পরমব্রত, শুভেচ্ছা-বার্তা BJP সদস্য যশের

মমতার প্রশংসায় পঞ্চমুখ পরমব্রত, শুভেচ্ছা-বার্তা BJP সদস্য যশের

যতই নাড়ো কলকাঠি, নবান্নে সেই হাওয়াই চটি! বিজেপিকে খোঁচা দিয়ে মমতা ব্যানার্জির প্রশংসা করে ট্যুইট অভিনেতা পরমব্রত চ্যাটার্জির।

বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন মমতা ব্যানার্জি। মমতার শপথ গ্রহণের পর ট্যুইটে পরমব্রত লেখেন, যতই নাড়ো কলকাঠি, নবান্নে সেই হাওয়াই চটি! তারপর অভিনেতা যুক্ত করেন, ২০১৬ সালে এক সাংবাদিক বন্ধু সোশ্যাল মিডিয়ায় এই কথাটি লিখেছিলেন। যিনি পরে ডানপন্থী হয়ে গিয়েছিলেন। সেই বন্ধুর টাইমলাইন থেকেই সংগ্রহীত।

মমতাকে শুভেচ্ছা জানালেন বিজেপির তারকা সদস্য যশ দাশগুপ্ত। ট্যুইট করে লিখলেন, মমতা দিদিকে অভিনন্দন।

আরও পড়ুন: রবিবাসরীয় বৃষ্টিতে ভিজল শহর

তৃতীয়বারের জন্য হ্যাটট্রিক করে নবান্নে পা রাখলেন মমতা ব্যানার্জি। বাংলার মেয়ে একাই টক্কর নিলেন মোদী-শাহর বিরূদ্ধে। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত টলিপাড়ার একাধিক তারকা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal