Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
3 July 2026

দক্ষিণী সিনেমায় পা ফেলতে চলেছেন টলিউডের ‘পাখি’ ওরফে অভিনেত্রী মধুমিতা সরকার! নতুন ভাষা শিখতে ব্যস্ত মধুমিতা

দক্ষিণী সিনেমায় পা ফেলতে চলেছেন টলিউডের ‘পাখি’ ওরফে অভিনেত্রী মধুমিতা সরকার! নতুন ভাষা শিখতে ব্যস্ত মধুমিতা

এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হলেন মধুমিতা সরকার। একসময় ‘বোঝেনা সে বোঝেনা’ থেকে শুরু করে ‘কুসুম দোলা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করতে দেখা গিয়েছিল তাকে। তবে বর্তমানে ছোটপর্দার বদলে ওয়েব সিরিজ এবং বড় পর্দার কাজে মন দিয়েছেন অভিনেত্রী। তবে এবার সামনে এলো এক বিরাট চমক। জানা গেছে টলিউডের পাশাপাশি এবার দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও কাজ করতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার।

ইতিমধ্যেই একটি দক্ষিণী সিনেমার কিছু অংশ অভিনেত্রী শুট করে ফেলেছেন বলে জোর গুঞ্জন টলিউডের অন্দরে। এদিন এক বেসরকারি সংবাদমাধ্যমের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বললেও দক্ষিণী সিনেমায় অভিনয়ের বিষয়টি খোলাসা করতে চাননি মধুমিতা। তবে জানা গিয়েছে ব্যস্ত জীবন যাপনের মধ্যেও সময় বার করে দক্ষিণের ভাষা শিখতে শুরু করেছেন অভিনেত্রী। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।

টলিউডের অন্দরে গুঞ্জন ‘পুষ্পা’ কিংবা ‘আর আর আর’ এর মত বড় বাজেটের সিনেমাতেই অভিনয় করতে চলেছেন মধুমিতা। তাই তার বিপরীতে বড় কোনো দক্ষিণী নায়ককে দেখা যাবে বলে মনে করছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ার আলোচনায় ইতিমধ্যেই উঠে এসেছে রামচরণ থেকে শুরু করে আল্লু অর্জুন এর মতো তারকাদের নাম। তবে মধুমিতার বিপরীতে কে কাজ করবেন তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই নেটিজেনদের হাতে।

আরও পড়ুন: পদ্মপলাশের একঘেয়ে কীর্তন শুনতে শুনতে রুষ্ট হয়েছেন নেটিজেনদের একাংশ, সারেগামাপার মঞ্চেও একচোখামি করা হয় দাবি নেটিজেনদের, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment