Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

আজ ও কাল বন্ধ রয়েছে বারাসত-হাসনাবাদ লাইনের ট্রেন চলাচল, চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

আজ ও কাল বন্ধ রয়েছে বারাসত-হাসনাবাদ লাইনের ট্রেন চলাচল, চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

বিজ্ঞপ্তি প্রকাশ করে আগেই পূর্ব রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ১৭ ও ১৮ এপ্রিল শিয়ালদহ-হাসনাবাদ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ডবল লাইনিং ও সিগন্যালিং কাজের জন্য বন্ধ থাকবে ট্রেন চলাচল। সেইমত সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার চরম ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। শিয়ালদহ থেকে বারাসত হয়ে হাসনাবাদ যায় এই ট্রেন। সেই কারণে বাসগুলিতে চূড়ান্ত ভিড় লক্ষ্য করা যায়।

 

বারাসত থেকে হাসনাবাদ পর্যন্ত আগে সিঙ্গল লাইন ছিল। এবার ডবল লাইনিং-এর কাজ চলছে। বেলেঘাটা ও লেবুতলা স্টেশনের মাঝে এই কাজ চলছে। অন্যদিকে লেবুতলা ও মালতীপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় সিগন্যালিং-এর কাজ চলছে। এই কারণে দুদিন বন্ধ থাকবে বারাসত-হাসনাবাদ লাইনের ট্রেন চলাচল। রবিবার মধ্যরাত থেকে কাজ শুরু হয়েছে। যদিও ১৯ তারিখ অর্থাৎ বুধবার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেই রেল সূত্রের খবর।

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায়, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জানাল আবহাওয়া দফতর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal