এবার সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে শুনানি। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানির জন্য তালিকাবদ্ধ হল এসআইআর মামলা।
বিহারের এসআইআর নিয়ে মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। তারই মধ্যে তৃণমূল এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসও পৃথক মামলা দায়ের করেছে। সোমবার কংগ্রেসের পক্ষে দায়ের করা মামলাটি দ্রুত শুনানির জন্য উল্লেখ করা হয়। তখন বিচারপতি সূর্য কান্ত জানান, প্রধান বিচারপতি যদি একসঙ্গে শুনানির জন্য যুক্ত করে দেন, তাহলে আমরা শুনব।
তৃণমূলের পক্ষে সাংসদ দোলা সেনের নামে এসআইআরের বিরোধিতায় মামলা দায়ের হয়েছে বলেই জানা গিয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, যেভাবে অন্যায়ভাবে পর্যাপ্ত সময় না দিয়ে তাড়াহুড়ো করে এসআইআর হচ্ছে, তা ঠিক নয়। তাই মামলা দায়ের হয়েছে।
বিহার এসআইআর ইস্যুতে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের আবেদনের সঙ্গে সুপ্রিম কোর্টে মামলা করেছেন ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র। তবে এবার দলের পক্ষ থেকেই প্রস্তুতি নিয়ে দোলা সেনের নামে পশ্চিমবঙ্গে এসআইআর ইস্যুতে মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: তৃণমূল ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার, যোগ দিচ্ছেন বিজেপিতে




