এসআইআর এর মেয়াদবৃদ্ধির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
মামলার আবেদনে তৃণমূল সাংসদ অভিযোগ করেন, নির্বাচন কমিশনের এসআইআর এ পদ্ধতিগত অনিয়ম রয়েছে। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের তরফে হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে বুথ লেভেল অফিসার বা বিএলও দের যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে সাধারণ নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।
গত কয়েক দিন ধরে এসআইআর সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবার সাগর দ্বীপে জানিয়েছেন, এই হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তাঁরা। প্রয়োজনে তিনি সওয়াল করবেন।
আদালতে আবেদনে ডেরেক দাবি করেছেন বুথ লেভেল এজেন্টদের শুনানির সময়ে ভোটারদের সাহায্য করতে বাধা দিচ্ছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: পুলিশের নজর এড়াতে ঢাল তরুণী! পামেলা কাণ্ডে আরও বিপাকে বিজেপি নেতা রাকেশ




