Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
26 July 2026

ভিনরাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ থেকে এসআইআর, সংসদে বিক্ষোভ তৃণমূল সাংসদের, নেতৃত্বে অভিষেক

ভিনরাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ থেকে এসআইআর, সংসদে বিক্ষোভ তৃণমূল সাংসদের, নেতৃত্বে অভিষেক

বাংলায় কথা বলার জন্য বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে আক্রমণ হচ্ছে, এই অভিযোগে শুক্রবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল তৃণমূল সহ ইন্ডিয়া জোট। বিক্ষোভে যোগ দেন লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
শুক্রবার সংসদ চত্বরে তৃণমূলের পাশাপাশি বিক্ষোভ দেখা কংগ্রেস এবং অন্য বিরোধী দলও। নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি ভোট চুরি করছে, এই অভিযোগেও এ দিন সরব হয় ইন্ডিয়া জোট।
এসআইআর ইস্যুতে একজোট বিরোধী শিবির। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে কমবেশি ৬০ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে। তৃণমূলের বিক্ষোভে উঠেছে সেই প্রসঙ্গও।
তৃণমূল সাংসদদের হাতে ছিল ভোট চুরি লেখা পোস্টার। SIR কে সাইলেন্স ইনভিজিবল রিগিং বলে কটাক্ষ করেন অভিষেক। সেই পোস্টারও ছিল তৃণমূলের বিক্ষোভে। দোলা সেন, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়ারা স্লোগান তোলেন, নির্বাচন কমিশন হায় হায়।
বৃহস্পতিবার রাতে ইন্ডিয়া জোটের নেতানেত্রীদের সঙ্গে নৈশভোজ করেন রাহুল গান্ধী। নৈশভোজে উপস্থিত ছিলেন অভিষেক। রাহুলের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। বাংলা ভাষা নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর মন্তব্যে ফুঁসছে রাজ্য। এক বিজ্ঞপ্তিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছিল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের সমর্থনে পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

আরও পড়ুন: আগামী ১ জুলাই রাজ্যে সমস্ত অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal