Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

আগামী ১ জুলাই রাজ্যে সমস্ত অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

আগামী ১ জুলাই রাজ্যে সমস্ত অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

আগামী ১ জুলাই, মঙ্গলবার রাজ‍্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই দিনটি দেশজুড়ে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে আগামী মঙ্গলবার রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ১ জুলাই চিকিৎসক দিবস পালিত হয়। এই দিনটি রাজ্যে অর্ধদিবস ছুটি থাকে। এবছরও দিনটি পালন করা হবে। ওই দিন রাজ্য সরকারের অধীনস্ত সমস্ত দপ্তর অর্ধদিবস ছুটি থাকবে। সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত অফিসে কাজ চলবে। দুপুর ২টোর পর ছুটি হয়ে যাবে। ব্যতিক্রম হল কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস-এর দপ্তর এবং কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউ-এর দপ্তর।

আরও পড়ুন: ফুল নয়, কুড়কুড়ে ও চিপসের প্যাকেট দিয়ে সেজে উঠল বরের গাড়ি, কারণ কী?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal