এই মুহূর্তে টিআরপি তালিকার প্রথম দিকের স্থানগুলি নিয়ে চরম প্রতিযোগিতা চলছে জি বাংলা এবং স্টার জলসা চ্যানেল এর মধ্যে। কারণ দুটো চ্যানেলেই রয়েছে বেশকিছু জনপ্রিয় বাংলা ধারাবাহিক। সেই তালিকায় রয়েছে ‘গাঁটছড়া’, ‘মিঠাই’, ‘আয় তবে সহচরী’ থেকে শুরু করে ‘খড়কুটো’ ও ‘ধুলাকণা’র মত ধারাবাহিক। তবে এবার টিআরপি তালিকা থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’।
জানা গিয়েছে কালার্স বাংলার পর্দায় সম্প্রচারিত হবে নতুন এই সিরিয়ালটি।প্রসঙ্গত এদিন কালার্স বাংলা চ্যানেল কর্তৃপক্ষের তরফে শেয়ার করে নেওয়া হয়েছে নতুন এই ধারাবাহিকের একটি টিজার। যেখানে কেবলমাত্র অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে একটি অটো।
পাশাপাশি এই ধারাবাহিক কখন কালার্স বাংলার পর্দায় সম্প্রচারিত হবে কিংবা ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন কোন অভিনেতা এবং অভিনেত্রীরা, তা এখনো প্রকাশ্যে আনা হয়নি চ্যানেলের তরফে। তবে নেটিজেনদের অনেকেই মনে করছেন জি বাংলা কিংবা স্টার জলসা চ্যানেলের ধারাবাহিক গুলির মত জনপ্রিয়তা না পেলেও এই চ্যানেলগুলো কিন্তু পিছিয়ে নেই বরং কালার্স বাংলা, সান বাংলার বেশকিছু ধারাবাহিক তুমুল জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুন: শ্রীময়ীর জীবনে নতুন ঝড়, এবার অনিন্দ্যর সন্তানের মা হতে চলেছে জুন
তাই এদিন ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকের টিজার দেখার পর চরম উৎসাহ তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। ফলে বিস্তারিত জানার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।
View this post on Instagram
আরও পড়ুন: সমুদ্র সৈকতে নগ্ন অবস্থায় ছুটে বেড়াচ্ছেন, নিজের জন্মদিনে সেই ছবি পোস্ট করলেন অভিনেতা মিলিন্দ সোমন




