Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

একরত্তি কন্যা ভামিকাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর গুরুদেবের আশ্রমে হাজির বিরুষ্কা, অংশ নিলেন ধর্মীয় অনুষ্ঠানে

একরত্তি কন্যা ভামিকাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর গুরুদেবের আশ্রমে হাজির বিরুষ্কা, অংশ নিলেন ধর্মীয় অনুষ্ঠানে

নরেন্দ্র মোদীর আশ্রমে আচমকা হাজির হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরু স্বামী দয়ানন্দ গিরি বিরুষ্কারও গুরুদেব। তাঁরই আশীর্বাদ নিতে ছুটে হৃষিকেশে ছুটে গিয়েছেন সস্ত্রীক বিরাট। সঙ্গে ছিল তাঁদের ছোট্ট মেয়ে ভামিকা। মঙ্গলবার নিজের পরিবারের সঙ্গে ধর্মীয় সব আচার অনুষ্ঠানে অংশ নেন বিরুষ্কা।

কিছুদিন আগেই এই আশ্রমে দেখা গিয়েছিল বিরুষ্কাকে। এই তারকা দম্পতির সঙ্গে প্রচুর কম্বল দেখা গিয়েছিল। গরীবদের মধ্যে ওই কম্বল দান করেন তাঁরা।

এইবারও বিরুষ্কা আশ্রমের ভক্তদের সঙ্গে দেখা করেন। সেলফি তোলেন।  সেখানে গঙ্গা আরতিতে যোগ দেন তাঁরা। বিরাট কোহলি সকালে ধর্মীয় আচার সম্পন্ন করেন এবং প্রথমে সাধুদের কম্বল বিতরণ করেন। এর পর ভান্ডারা লাগানো হয়। যদিও অনুষ্কা ও বিরাট দুজনেই মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখেন। সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজে ভালো পারফরমেন্স করার আর্তি নিয়ে অনুষ্কা শর্মার সঙ্গে হৃষিকেশে গুরুদেবের আশ্রমে উপস্থিত হয়েছেন বিরাট কোহলি বলেই মনে করছেন ভক্তরা।

আরও পড়ুন: মাত্র ৫ ম্যাচ কোচিং করিয়েই চাকরি খোয়ালেন সুব্রত, মহামেডানের টিডি’র দায়িত্ব সামলাবেন দীপেন্দু বিশ্বাস

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports