Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
25 July 2026

শাহরুখের সামনে শপথ বাক্য কেকেআর-এর, ড্রেসিং রুমের ভিডিও দেখুন

শাহরুখের সামনে শপথ বাক্য কেকেআর-এর, ড্রেসিং রুমের ভিডিও দেখুন

বৃহস্পতিবার আইপিএলের ১৬তম সংস্করণে নাইটদের ঘরের মাঠে ছিল প্রথম ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ইডেনে ৮১ রানের বড় ব্যবধানে হারিয়েছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স।  ম্যাচ জয়ের পর ইডেনের ড্রেসিংরুমে শাহরুখ খানের সঙ্গে সেলিব্রেশনে মেতে উঠেছিল গোটা দল। দলকে নতুন শপথ নেওয়ালেন কিং খান।

ম্যাচ জয়ের পর শাহরুখের আনন্দের ভিডিও এবং ছবি প্রত্যেকেই দেখেছেন। কিন্তু ড্রেসিংরুমের ভেতরের ছবি দেখা সম্ভব নয়। সেটাই নিজেদের টুইটারে শেয়ার করেছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান রিঙ্কু সিংহলে বলছেন তুমি লিড কর, আমরা সবাই একসঙ্গে বলব।

দেখা যায় প্রত্যেককে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন শাহরুখ খান। কিং খান এটাই বুঝিয়ে দিয়েছেন, একটা ম্যাচের জন্য নয়, পুরো টুর্নামেন্টে এভাবে খেলতে হবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলে সবথেকে বেশি ম্যাচ খেলে রেকর্ড রোনাল্ডোর, ৩০ দিনে দেড় কোটি ভক্ত বেড়েছে CR7-এর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports