Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
19 July 2026

WB Election 2021: নির্মল মাজির ওপর হামলার অভিযোগ, মাথা বাঁচাতে হেলমেট পড়লেন তৃণমূল প্রার্থী

WB Election 2021: নির্মল মাজির ওপর হামলার অভিযোগ, মাথা বাঁচাতে হেলমেট পড়লেন তৃণমূল প্রার্থী

তৃণমূল প্রার্থী নির্মল মাজির ওপর হামলা। তাঁর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি। অভিযোগের তির বিজেপির দিকে।

উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল মাজি। ভোট চলাকালীন এলাকার বিভিন্ন বুথে ভোট তদারকিতে বের হন তিনি। অভিযোগ সেই সময় বিজেপি কর্মীরা কয়েকজন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নির্মলবাবুকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁকে দেখেই লাঠি, ইট, পাথর নিয়ে তেড়ে আসেন স্থানীয়রা। পরিস্থিতি এমন হয় যে, নির্মল মাজিকে হেলমেট পড়ে ঘুরতে হয়।

[আরও পড়ুন- WB Election 2021: আরামবাগের প্রার্থী সুজাতাকে মারধোর, উত্তরবঙ্গ থেকে কড়া প্রতিক্রিয়া মমতার]

আরও পড়ুন: সকাল থেকেই রোদের দাপট, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস

গুরুতর আহত হন নির্মল মাজির নিরাপত্তারক্ষী ও গাড়ির চালক। তাঁকে আমতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন আহত নিরাপত্তারক্ষী। নির্মল মাজির অভিযোগ, ওই এলাকায় বুথে তৃণমূল এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal