Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

WB Election 2021: বহিরাগতদের নিয়ে বুথে ভারতী ঘোষ! ডেবরায় তৃণমূলের বিক্ষোভের মুখে BJP প্রার্থী

WB Election 2021: বহিরাগতদের নিয়ে বুথে ভারতী ঘোষ! ডেবরায় তৃণমূলের বিক্ষোভের মুখে BJP প্রার্থী

বহিরাগতদের নিয়ে বুথে ঢুকছেন। এই অভিযোগে ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বিজেপির এক মণ্ডল সভাপতিকে গ্রেফতার করেছে। 

মণ্ডল সভাপতিকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী-সমর্থকেরা পুলিশকে ঘিরে ধরে। চলে স্লোগান। পথ অবরোধ করে দেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয় বিজেপি নেতা কর্মীদের। বিজেপির অভিযোগ তৃণমূল বাহিনীকে প্রভাবিত করছে। 

ডেবরা কেন্দ্রে এবার লড়াই দুই প্রাক্তন আইপিএসের মধ্যে। বিজেপি প্রার্থী করেছে ভারতী ঘোষকে। অন্যদিকে তৃণমূলের প্রার্থী ডেবরার ভূমিপুত্র তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। এই আসন পড়ে ঘাটাল লোকসভার মধ্যে। লোকসভায় এই কেন্দ্রে এগিয়ে বিজেপি।

আরও পড়ুন: CBI এর পদক্ষেপের তীব্র প্রতিবাদ CPM এর, ধনখড়ের পদত্যাগ চাইলেন লিবারেশনের দীপঙ্কর

এদিকে ভারতী ঘোষ সকাল থেকেই বিভিন্ন বুথে বিজেপির এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ করছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal