Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

WB Election 2021: কেশপুরে BJP প্রার্থীর গাড়িতে হামলা, আক্রান্ত সংবাদমাধ্যম

WB Election 2021: কেশপুরে BJP প্রার্থীর গাড়িতে হামলা, আক্রান্ত সংবাদমাধ্যম

বুথে বুথে ঘোরার সময় কেশপুরের বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনারের গাড়ি লক্ষ করে ব্যাপক ভাঙচুর চালানো হল। অভিযোগের তির তৃণমূলের দিকে। ভাঙচুর করা হয় সংবাদমাধ্যমের গাড়িও। ঘটনার পর থেকে প্রীতিশরঞ্জন কোনারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।
বৃহস্পতিবার সকাল থেকেই কেশপুর কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরছিলেন বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনার। হঠাৎ তাঁর গাড়িকে ঘিরে ইট বৃষ্টি শুরু হয়। কনভয় দাঁড়িয়ে গেলে ধারালো অস্ত্র, লোহার রড, বাঁশ দিয়ে ভাঙচুর চলে প্রার্থীর গাড়িতে। জখম হন বিজেপি প্রার্থী। হামলার সময় কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে ছিল না।
বিজেপি প্রার্থীর গাড়ি পিছন পিছন আসা একাধিক সংবাদ মাধ্যমের গাড়ির উপরও একইভাবে হামলা চালানো হয়। এবিপি আনন্দের সাংবাদিক সন্দীপ সরকারের গাড়িতে ভাঙচুর চলে। জখম হন গাড়ির চালক।
বুথ দখল করা হচ্ছে, অভিযোগ শুনেই কেশপুর গুণহারা গ্রামে ছুঁটে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী। পথেই হামলা হয় তাঁর উপর। ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: ‘দিদিকে বলো’র পর তৃণমূলের নতুন কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা’, ৩ দফায় ৭৫ দিন ধরে চলবে রাজ্যজুড়ে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal