নন্দীগ্রামে সংবাদ সংস্থা এএনআই ১২০০ ভোটে মমতা ব্যানার্জিকে জয়ী বলে জানালেও পরে জানা যায় জিতেছেন শুভেন্দু অধিকারী। এরপরই মমতা ব্যানার্জির অভিযোগ, ভোটের ফলে কারচুপি হয়েছে। এর বিরুদ্ধে আদালতে যাবো। তারপর বলেন, ভালোই তো হয়েছে, আমাকে বারবার যেতে হতো, এখন যেতে হবে না। নন্দীগ্রামের মানুষকে আমার কিছু বলার নেই। সবাইকে অভিনন্দন, বলেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুন: তৃণমূল ভবনে ‘হোলটাইমার’ সায়নী, জানালেন আসবেন রোজই




