Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

WB Election 2021 Result LIVE: শিবপুরে জয়ী মনোজ তিওয়ারি, হারলেন দলবদলু রথীন 

WB Election 2021 Result LIVE: শিবপুরে জয়ী মনোজ তিওয়ারি, হারলেন দলবদলু রথীন 

হাওড়ার শিবপুর কেন্দ্রে ৩২ হাজার ৩৩৯ ভোটে জয়ী হলেন, তৃণমূল প্রার্থী ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন হাওড়া কর্পোরেশনের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। ভোটের এক্কেবারে মুখেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যান রথীন।  

উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী বিদেশ বসু। বিজেপি প্রার্থীকে ১৭ হাজার ২৯২ ভোটে হারিয়েছেন তিনি। উদয়নারায়ণপুরে জয়ী তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। নিকটতম প্রতিদ্বন্দীর থেকে তিনি ১৪ হাজার ৩১১টি ভোট বেশি পেয়েছেন।  

জামুড়িয়ায় বাম দুর্গের পতন ঘটিয়ে জয়ী তৃণমূল প্রার্থী, হরিরাম সিংহ। ৭৭৬৯ ভোটে হারালেন নিকটতম প্রতিদ্বন্দীকে। কুলটিতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অজয় পোদ্দার। তৃণমূলের থেকে তিনি ৮০০ ভোট বেশি পেয়েছেন।    

আরও পড়ুন: দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অপশক্তির কাছে মাথা নত নয়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal