মমতা ব্যানার্জিকে বিজেপি নেতারা যে ভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন, অভিষেক ব্যানার্জিকে নানা ভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন, বাংলার সাধারণ মানুষকে অপমান করেছেন। মানুষ তারই প্রতিবাদে রায় দিয়েছেন। গণনার প্রাথমিক প্রবণতা দেখে প্রতিক্রিয়া, তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জির।
তিনি এদিন আরও বলেন, আজকের ফলাফল থেকে পরিষ্কার বাংলার মানুষ বহিরাগতদের চাননা।
গেরুয়া শিবিরকে তাঁর কটাক্ষ, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বাংলায় বার বার এসেছেন, শুধু যাওয়া- আসা করেছন, বিনিময়ে বাংলার মানুষ কী পেয়েছে? তাঁর দাবি, বিজেপি হোর্স পাইপের মত অর্থবিলি করেছে।
আরও পড়ুন: অক্টোবরে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে ছুটবে মেট্রো, শিয়ালদহ-সেক্টর ফাইভ পর্যন্ত ১ বৈশাখ থেকেই
শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৯২ টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে ২০৭ টিতে। বিজেপি ৮১ টি আসনে।
আরও পড়ুন: করোনা: ১০৪ টি সেফ হাউস করছে রাজ্য, রোগী ফেরাবেন না বেসরকারি হাসপাতালগুলোকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর




