Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
12 July 2026

আগামী ২৪ ঘন্টায় উত্তরে ৫ ও দক্ষিণে ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আর কী জানাল হওয়া অফিস? 

আগামী ২৪ ঘন্টায় উত্তরে ৫ ও দক্ষিণে ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আর কী জানাল হওয়া অফিস? 

মাঝে কয়েকদিন পর্যাপ্ত বৃষ্টি হলেও পুণরায় অস্বস্তিকর গরম ফিরেছে। বাতাসে অদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। এই আবহে ফের একবার বৃষ্টির খবর দিল হওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের ৫ টি ও দক্ষিণবঙ্গের ৪ টি জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশপাশি গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

জানা গিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পিঙ, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে খবর। 

অন্যদিকে হওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদুৎ সহ ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়াও কলকাতা সহ বাকি জেলাগুলোতে আগামী ২৪ ঘন্টার মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খবর। আবহাওয়া দফতেরর তরফে আরও জানানো হয়েছে, বৃষ্টির জেরে অস্বস্তিকর গরম থেকে কিছুটা রেহাই পাবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। যদিও আদ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেই জানা গিয়েছে। 

আরও পড়ুন: বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর বকেয়া বিল মেটাল রাজ্য সরকার 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal