Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
4 July 2026

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, শুক্রবার দুপুর থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি 

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, শুক্রবার দুপুর থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি 

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শুক্রবার বিকেলের মধ্যেই যা শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। আর যার ফলে আগামীকাল দুপুর থেকেই রাজ্যের উপকূলবর্তী কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উপকূলের জেলাগুলো এবং উড়িষ্যা সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টির সম্ভবনা রয়েছে। 

হওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, রাজ্যের দুই উপকূলবর্তী জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে খবর। বৃষ্টির সাথে ঘন্টায় ৩৫ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হওয়াও বইবে বলে জানান হয়েছে। পাশপাশি ১১ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিছুটা বৃষ্টি বাড়বে। বৃষ্টির জেরে সপ্তাহান্তে পুজোর কেনাকাটাও মাটি হতে পারে। 

এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা থাকছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই মিলছে না, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। 

আরও পড়ুন: তৃণমূলে যোগ বসিরহাট উত্তরের সিপিএম বিধায়ক রফিকুল ইসলামের, বললেন, মমতার হাত শক্ত করে বিজেপিকে হারাতেই তৃণমূলে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal