Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

কলকাতায় শুরু বৃষ্টি, জেলাতেও ধেয়ে আসছে; কী জানাল হাওয়া অফিস 

কলকাতায় শুরু বৃষ্টি, জেলাতেও ধেয়ে আসছে; কী জানাল হাওয়া অফিস 

কলকাতায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে পার্শ্ববর্তী জেলাতেও ধেয়ে আসছে ঝড় বৃষ্টি। এমনটাই খবর হওয়া অফিস সূত্রে। জানা গিয়েছে, মূলত উত্তর কলকাতাতেই বৃষ্টির দাপট বেশি থাকবে। কলকাতার পাশপাশি হাওড়া এবং হুগলিতেও আগামী কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ঝড় বৃষ্টি। 

তবে বৃষ্টি হলেও আদ্রতা জনিত অস্বস্তি থাকছেই। মৌসুমী অক্ষরেখা সরে যাওয়ায় তাপমাত্রাও কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। এদিন কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক অদ্রতার পরিমাণও ৬০ থেকে ৮৯ শতাংশ রয়েছে। 

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশপাশি বিকেলের দিকে ঝড়ও বইতে পারে। বর্ষা ঢুকলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভবনা নেই বলেই খবর। এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: আপনার জোরাল কণ্ঠস্বর আমার শক্তির উৎস, মমতাকে চিঠি অমর্ত্য সেনের

এদিকে, স্বাভাবিকের তুলনায় বৃষ্টির পরিমাণ কম হওয়ায় চিন্তিত কৃষকরাও। বৃষ্টি কমের প্রভাব পড়তে পারে ফলনেও, এমনটাই মত কৃষিবিদদের। বর্ষা কবে থেকে দক্ষিণবঙ্গে দাপট দেখাবে এখন সেটাই দেখার। 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal