Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 July 2026

কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি, বুধবার পর্যন্ত চলবে দুর্যোগ

কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি, বুধবার পর্যন্ত চলবে দুর্যোগ

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। বৃষ্টির জেরে শহরের একাধিক জায়গায় জল জমে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার সকাল কলকাতার আকাশ সকাল থেকে রোদে ঘেরা ছিল। কিন্তু বেলা বাড়তেই কালো মেঘে ভরে যায় আকাশ।

এরপর শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। ফলে পুজোর সময় দুর্যোগের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে ফের বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ।

আরও পড়ুন: দেখুন ভিডিও: ঘূর্ণিঝড় আমপানের বিধ্বস্ত বাংলা, জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal