Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

দক্ষিণবঙ্গে আসছে ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু গরমের হাত থেকে মুক্তি নেই এখনই, জানাল হাওয়া অফিস

দক্ষিণবঙ্গে আসছে ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু গরমের হাত থেকে মুক্তি নেই এখনই, জানাল হাওয়া অফিস

বর্ষার মধ্যেও চ্যাটচেটে ঘাম আর রোদের তেজে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এই অবস্থায় স্বস্তির বাণী শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে আরও দুই থেকে তিন ডিগ্রি। পাশাপাশি বেশকিছু জেলায় ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরে অতিবৃষ্টির চলছে। এবার দক্ষিণবঙ্গেও নামছে বৃষ্টি। এই মুহূর্তে উত্তর ওড়িশা এবং ঝড়খণ্ডের উপর একটা নিম্নচাপ রয়েছে। আরেকটা অক্ষরেখা অতিক্রম করছে রাজস্থানের জয়সলমীরের ওপর দিয়ে। এর জেরে বুধবার থেকে উত্তরবঙ্গে এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার কলকাতায় সকাল থেকে রোদের তেজ আছে। বাতাসে জলীয় বাষ্পের অনেক বেশি থাকায় রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি কলকাতা। অন্যদিকে, উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি অতিবৃষ্টি চলছে দিল্লিতে। রাজধানীতে জারি হয়েছে হলুদ সতর্কতা। মহারাষ্ট্রের কিছু জেলাতেও অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal