Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

দিনভর মেঘলা আকাশ, কলকাতায় কমবে তাপমাত্রা, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

দিনভর মেঘলা আকাশ, কলকাতায় কমবে তাপমাত্রা, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

রবিবারের পর সোমবারও কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে সারাদিন চলবে বৃষ্টি। স্বস্তির বাণী আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানাচ্ছে, এদিন রাজ্যজুড়েই আকাশ মেঘলা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে উত্তর থেকে দক্ষিণের প্রতিটা জেলায়। বৃষ্টির জেরেই এক ধাক্কায় কমবে তাপমাত্রার পারদ।

আরও পড়ুন: কালী পুজোর আগেই রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

এতদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দেখা মিললেও দক্ষিণবঙ্গ সেইভাবে বৃষ্টির দেখা পায়নি। কিন্তু এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জন্য সুখবর শোনাল আবহাওয়া দফতর। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিলোত্তমায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।অন্যদিকে এদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal