Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

ভোটের দিন ভিজবে দক্ষিণবঙ্গ! কোন কোন জেলায় বৃষ্টি? কী জানাল হাওয়া অফিস 

ভোটের দিন ভিজবে দক্ষিণবঙ্গ! কোন কোন জেলায় বৃষ্টি? কী জানাল হাওয়া অফিস 

খাতায় কলমে বৃষ্টি শুরু হলেও দক্ষিণবঙ্গে সেই ভাবে বৃষ্টির দেখা নেই। বরং আদ্রতাজনিত অস্বস্তি বেড়েছে। প্যাচপ্যাচে ঘামে অস্বস্তিকর এক আবহাওয়া। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের বৃষ্টি কমতে শুরু করেছে। কিন্তু ভোটের দিন রাজ্যের প্রায় সর্বত্রই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

বুধবার আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের ওপরের দিকের প্রায় সব জেলাতেই রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। যার জেরে ভোটের দিনও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও আগামী শনিবার জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদুৎ সহ বৃষ্টি হতে পারে। ফলে ছাতা সঙ্গে করেই ভোট দিতে যাওয়ার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতরের কর্মীরা। 

উল্লেখ্য, বুধবার কলকাতা সহ আশেপাশের জেলায় লাগাতার বৃষ্টির কোনও খবর নেই। যদিও বিকেলের দিকে কলকাতায় দু এক পশলা বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন: বিধবা ভাতা প্রাপকরাও এবার পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, সিদ্ধান্ত নবান্নের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal