Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
12 June 2026

ইস্কনের রথের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও।

৪৭ বছরে পা দিল ইস্কনের রথ

ইস্কনের রথের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও।
ইস্কনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। শনিবার দুপুর আড়াইটে নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছোন ইস্কনের কার্যালয়ে। সেখানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথের রশিতে টান দেওয়ার পরেই সূচনা হয় উৎসবের। ৪৭ বছরে পা দিল এই রথযাত্রা। বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী, সাংসদ তথা টলিউড অভিনেত্রী মুনমুন সেন, অভিনেতা সোহমসহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তি এই দিন রথযাত্রায় অংশ নেন। ইস্কনের জেনারেল ম্যানেজার রাধারামন দাস জানান, ইস্কনের কলকাতার কার্যালয় হাঙ্গার ফোর্ড স্ট্রিট থেকে শুরু হয়ে শরৎ বোস রোড,হাজরা রোড, জওহরলাল নেহেরু রোড, এক্সাইড মোড় হয়ে তিন ভাইবোন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা পৌঁছোন তাঁদের মাসির বাড়ি।  ব্রিগেডেই আপাতত একসপ্তাহ কাটিয়ে আবার উল্টোরথের দিন তাঁরা ফিরবেন ইস্কনে নিজেদের ঘরে।

আরও পড়ুন: আর্যাবর্তের এই কলোনিতে আওয়াজ বারণ, নিঃশ্বাস আছে মানে, হিংসারও বাকি আছে! দাঙ্গা বিধ্বস্ত দিল্লিতে এক সাংবাদিকের সারাদিন

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *