Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
1 July 2026

সংকটের মুহূর্তে কোথায় ফোন? কীভাবে হবে ব্যবস্থা? বহুমুখী হেল্পলাইন চালু রাজ্যের

সংকটের মুহূর্তে কোথায় ফোন? কীভাবে হবে ব্যবস্থা? বহুমুখী হেল্পলাইন চালু রাজ্যের

রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই সরকারি হাসপাতালগুলিতে বেড বাড়ানো থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা সহ নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য। সংকটের সময় যাতে তৎক্ষণাৎ পরিষেবা পান সাধারণ মানুষ তাই বহুমুখী হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার।

গত বছর করোনার সময় রাজ্য সরকার একটি বহুমুখী হেল্পলাইন নম্বর চালু করেছিল। সেই হেল্পলাইন এবারও বহাল থাকল। ইন্টিগ্রেটেড নম্বরটি হল- ১৮০০-৩১৩৪৪৪-২২২।

এই হেল্পলাইন নম্বরে যেসব পরিষেবাগুলি দেওয়া হবে, তা হল- সাধারণ যে কোনও কোভিড সংক্রান্ত জিজ্ঞাসা, সাইকোলজিক্যাল কাউন্সেলিং (সকাল ৯ টা থেকে রাত ৯টা), সরকারি ফ্রি কোভিড হাসপাতালে ভর্তির সাহায্য, ফ্রি সরকারি অ্যাম্বুল্যান্স, টেলিমেডিসিন (অডিও-ভিস্যুয়াল)

আরও পড়ুন: বাবুল, লকেট, পায়েল, যশ BJP-র প্রার্থী তালিকায় একাধিক চমক, ডোমজুড়ে রাজীব, সিঙ্গুরে রবীন্দ্রনাথ

এছাড়াও কোভিড রোগীদের জন্য কলকাতার সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে অতিরিক্ত ফোন নম্বর- ০৩৩-৪০৯০-২৯২৯

কলকাতা পুরসভার কন্ট্রোল রুম (২৪x৭) – (০৩৩) ২২৮৬-১২১২/১৩১৩ অ্যাম্বুলেন্স (২৪x৭) – (০৩৩) ২২১৯-৭২০২/২২৪১-১২২৫ হোয়াটসঅ্যাপ – ৮৩৩৫৯৮৮৮৮৮

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। শুধুমাত্র উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতেই ৫ হাজারের বেশি সংক্রমিত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal