Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

শনিবারও জেলায় জেলায় বৃষ্টি, তালিকায় কি কলকাতাও? যা জানাল হাওয়া অফিস 

শনিবারও জেলায় জেলায় বৃষ্টি, তালিকায় কি কলকাতাও? যা জানাল হাওয়া অফিস 

বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি রয়েছে। শনিবারও সকাল থেকে রোদের দাপট। এই অবস্থায় কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, শনিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে সেই তালিকায় কলকাতার নাম নেই। যদিও বিকেলের পর কলকাতার আবহাওয়া কেমন থাকবে, সে সম্পর্কে আবহাওয়া দফতর এখনও নিশ্চিত করে কিছু জানায়নি। 

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে থাকতে পারে। কলকাতায় বা আশেপাশের জেলায় এখনও বৃষ্টির কোনও সম্ভবনা নেই। যদিও বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যার দিকে শহরে বৃষ্টি হয়েছে। যার জেরে সন্ধ্যে বেলা বেশ কিছুটা স্বস্তি মিলেছিল। তবে সোমবার থেকেও দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার থেকে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভবনা রয়েছে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal