Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়, কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর 

বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়, কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর 

বুধবার দুপুরে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। যার জেরে কিছুটা হলেও স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে বলেই আবহাওয়ায় দফতর জানিয়েছে। এই অবস্থায় কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। 

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পরে। ইতিমধ্যেই ওই জেলাগুলোর জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। 

অন্যদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই আবহাওয়া দফতর জানিয়েছে। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে বলে জানানো হয়েছে।  পর্যাপ্ত বৃষ্টি না থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই আবহাওয়া দফতর জানিয়েছে। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শুক্রবার পর্যন্ত আবহাওয়ার অবস্থা একইরকম থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে।   

আরও পড়ুন: ওভারহেডের তার ছেঁড়ায় হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা; চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal