Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

শাহরুখ খানের সাথে দেখা করতে গিয়ে অজ্ঞান হয়ে কাদা মাখামাখি হয়ে গিয়েছিলো ‘উড়ন তুবড়ি’-র নায়িকার! ফাঁস অজানা গল্প, ভাইরাল ভিডিও

শাহরুখ খানের সাথে দেখা করতে গিয়ে অজ্ঞান হয়ে কাদা মাখামাখি হয়ে গিয়েছিলো ‘উড়ন তুবড়ি’-র নায়িকার! ফাঁস অজানা গল্প, ভাইরাল ভিডিও

ধারাবাহিক জগতে এই মুহূর্তে বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার উড়ন তুবড়ি। আগামী ২৮ শে মার্চ থেকে শুরু হচ্ছে নতুন এই ধারাবাহিক। ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা স্বস্তিক ঘোষ ও সোহিনী ব্যানার্জি। দরিদ্র পরিবারের মা ও তিন মেয়ের জীবন কাহিনী নিয়েই শুরু হবে এই ধারাবাহিক। চপ বিক্রির মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ হয়।

তাই নতুন ধারাবাহিক শুরুর আগে দাদাগিরির মঞ্চে প্রচারের জন্য আসে ধারাবাহিকের কয়েকজন সদস্য। ঐদিন দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন সোহিনী ব্যানার্জি, স্বস্তিক ঘোষ সুকন্যা বসু, ঋ, রিতা দত্ত চক্রবর্তী, অভিজিৎ গুহ প্রমুখরা।

ঐদিন মঞ্চে সৌরভ গাঙ্গুলী সোহিনী কে জিজ্ঞাসা করেন সোহিনীর প্রিয় অভিনেতা কে। সোহিনী কোনোকিছু না ভেবেই তাড়াতাড়ি জবাব দেয় শাহরুখ খান। এরপর শাহরুখ খানের সঙ্গে প্রথমবার সাক্ষাতের ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নেন সোহিনী।

আরও পড়ুন: সব খান দের হারিয়ে দিলো ‘দ্য কাশ্মীর ফাইলস’! ‘একদিনে ‘কাশ্মীর ফাইলস’ আয় করলো ১৯ কোটি টাকা’! খুব শীঘ্রই ১০০ কোটির ক্লাবে ঢুকবে এই সিনেমা, ১০০ কোটির ক্লাব থেকে আর কত দূরে ‘দ্য কাশ্মীর ফাইলস’?

সোহিনী জানান ,“আমার সঙ্গে শাহরুখ খানের দেখা হওয়াটা খুব খারাপভাবে হয়েছিল। চেন্নাই এক্সপ্রেস সিনেমার প্রোমোশনের জন্য ওনার কলকাতায় আসার কথা ছিল। আমি সকালবেলায় সেজেগুজে ওখানে গিয়ে হাজির হই যেন শাহরুখ খান শুধু আমাকেই দেখতে আসছে। যদিও জানতাম উনি সন্ধ্যেবেলা আসবেন তবু আমি সকাল থেকে গিয়ে ওখানে দাঁড়িয়ে ছিলাম যাতে সামনের দিকে আমি থাকতে পারি। যাতে শাহরুখ খান যখন আসেন আমায় যেন দেখতে পায়। মাঝে মুষলধারে বৃষ্টি নামলো। চারিদিক কাদা কাদা হয়ে গেল। হঠাৎই ঘোষণা হল যে উনি এসে গেছেন এবং দু মিনিটের মধ্যে এই অনুষ্ঠানে যোগ দেবেন। শুধু এইটুকুনি শুনেই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরে দেখি আমাকে সিকিউরিটি গার্ডরা ধরে তুলছে। বিশ্রাম কক্ষে নিয়ে যেতে চাইছিল কিন্তু আমি যেতে চাইনি। শাহরুখ খানকে দেখবো বলে দাড়িয়ে ছিলাম।”

সোহিনী মুখে এই ঘটনা শুনে দাদা রীতিমতন অবাক। ছোটবেলা থেকেই অভিনয়ে আসার ইচ্ছে ছিল তার। কিন্তু সোহিনী ভেবেছিল এটা স্বপ্নই থেকে যাবে। এরপর ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি নিজের ফটো বিভিন্ন স্টুডিওতে জমা দিতে থাকেন এবং এভাবেই একদিন তার স্বপ্ন পূরণ এর গল্প শুরু হয়। ধারাবাহিক নিয়েও ঐদিন অনেক গল্প করে প্রত্যেকে। সবাই নিজের নিজের চরিত্রের কথা বলেন দাদাকে।

আরও পড়ুন: “দশমীতে মা দুর্গা চলে গেলেও লক্ষী কিন্তু থেকেই যায়” – জি বাংলার লক্ষ্মী কাকীমা সুপারস্টার ধারাবাহিকের নতুন প্রমো ভিডিও তুমুল ভাইরাল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment