Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 July 2026

২০২৬ বিধানসভা ভোটের লড়াই কোন পথে? শহিদ দিবসে বার্তা মমতা ব্যানার্জির

২০২৬ বিধানসভা ভোটের লড়াই কোন পথে? শহিদ দিবসে বার্তা মমতা ব্যানার্জির

২০২৬ বিধানসভা ভোটের আগে শহিদ দিবসের দিন মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন সেই দিকে তাকিয়ে ছিলেন তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা।
সোমবার লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল ধর্মতলায়। আর মঞ্চ থেকে দলের কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে রাজনীতির ময়দানে লড়াই হবে বিজেপির সঙ্গেই।
বাংলা ভাষা ও বাঙালিকে হেনস্তা ও অপমানের বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ‍্যমন্ত্রী। যেভাবে গত কয়েকদিন ধরে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অপমান ও হেনস্তা করা হচ্ছে, বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে জেলে ভরে দিচ্ছে। কাউকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধেই এবার লড়াই হবে বৃহত্তর আকারে। আর সেটা সীমাবন্ধ থাকবে না রাজ্যের আঙিনায়। দিল্লি পর্যন্ত যাবে সেই আন্দোলন ও প্রতিবাদ। এদিন একুশের সভামঞ্চ থেকে এটাই স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই সঙ্গে বাংলার প্রতি বঞ্চনা, একশো দিনের কাজের টাকা, আবাস প্রকল্পের বরাদ্দ না দেওয়া ও ভোটার লিস্টে নির্বাচন কমিশনকে দিয়ে কারচুপির মতো বিষয়গুলি নিয়েই মাঠে নামছে তৃণমূল।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে। বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। এই মাটি দুর্জয় ঘাঁটি। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেপ্তার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে।

আরও পড়ুন: কোনও প্রভাবশালীর কথা শোনা হবে না; আবাস যোজনার দুর্নীতি রুখতে কড়া নির্দেশ নবান্নের 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal