Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

‘সব বিয়ের পরেই পরকীয়ায় জড়িয়ে পড়ে কেন?’! নাম না করে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন তার তৃতীয় স্বামী রোশন সিং, প্রশ্ন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশনের

‘সব বিয়ের পরেই পরকীয়ায় জড়িয়ে পড়ে কেন?’! নাম না করে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন তার তৃতীয় স্বামী রোশন সিং, প্রশ্ন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশনের

ব্যক্তিগত জীবন নিয়ে কিছুদিন আগে পর্যন্তও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কটাক্ষের সম্মুখীন হতে দেখা যেত জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তবে সেই উত্তেজনা থিতিয়ে আসার আগেই আরো একবার বিতর্কের মুখোমুখি হতে হল অভিনেত্রীকে। কারণ এবার নাম না করে তার উদ্দেশ্যে ইন্সটাগ্রাম এর মাধ্যমে তীব্র কটাক্ষ ছুড়ে দিতে দেখা গেল অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন সিংকে।

প্রসঙ্গত প্রায় দুবছর হলো আলাদা থাকতে শুরু করেছেন শ্রাবন্তী এবং রোশন। পাশাপাশি আলিপুর আদালতে বর্তমানে চলছে তাদের ডিভোর্সের মামলা। এর মধ্যেই এদিন ইনস্টাগ্রামে রোশন একটি স্টোরির মাধ্যমের কারো নাম না করে প্রশ্ন তুলেছিলেন যে কেন প্রতিবার ওই মহিলা বিয়ের পরেই পরকীয়ায় জড়িয়ে পড়েন। বলাই বাহুল্য তিনি কারো নাম না করলেও অনুগামীদের বুঝতে অসুবিধা হয়নি তিনি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেই হয়তো ছুঁড়ে দিয়েছেন এই ব্যঙ্গ ভরা প্রশ্ন।

আরও পড়ুন: অবশেষে জন্মদিনে পরিবারের সামনেই মিঠাই-এর হাতে চুমু খেলো সিদ্ধার্থ! উচ্ছসিত অনুগামীরা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

তবে এক বেসরকারি সংবাদমাধ্যমকে রোশন জানিয়েছেন তিনি একজন সাধারণ মানুষ হিসেবেই প্রশ্ন রেখেছেন সোশ্যাল মিডিয়ায়। কাউকে উদ্দেশ্য করে এই প্রশ্ন করেননি বলে দাবি করেছেন তিনি। তবে নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন আলাদা থাকতে শুরু করার পর একাধিকবার রোশনের উদ্দেশ্যে নানা বিস্ফোরক দাবি তুলতে দেখা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তাই এবার রোশন তার পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছেন, এমনটাই মনে করছেন নেটিজেনরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment