Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

“ইংরেজিতে কেন বাংলায় কথা বলতে লজ্জা লাগে?” – ছেলেকে নিয়ে ভিডিও বানানোর সময় ইংরেজিতে ছেলের সাথে কথা বলতে শুনতে পাওয়া যায় শুভশ্রীকে! এবার এই নিয়ে কটাক্ষের স্বীকার অভিনেত্রী, ভাইরাল ভিডিও

“ইংরেজিতে কেন বাংলায় কথা বলতে লজ্জা লাগে?” – ছেলেকে নিয়ে ভিডিও বানানোর সময় ইংরেজিতে ছেলের সাথে কথা বলতে শুনতে পাওয়া যায় শুভশ্রীকে! এবার এই নিয়ে কটাক্ষের স্বীকার অভিনেত্রী, ভাইরাল ভিডিও

টলিউডের এক জনপ্রিয় তারকা দম্পতি হলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। এই তারকা দম্পতির একমাত্র পুত্র সন্তান ইউভান। আজ থেকে দু বছর আগে রাজশ্রীর ঘরে এসেছিল ইউভান। গত সোমবার ছিল ইউভানের জন্মদিন। ছেলের জন্মদিন উপলক্ষে ছুটি কাটাতে বিদেশে উড়ে গেলেন তারকা বাবা-মা। তিনজনেই রীতিমতো ছুটির মেজাজে। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠেছে ছোট্ট ইউভান। তাঁর সব ছোট বড় সমস্ত রকম আপডেট থাকে সোশ্যাল মিডিয়ায়। ইউভানের সমস্ত রকম আপডেট বিশেষত্ব দিয়ে থাকেন তাঁর বাবা মাই।

এইরকমই একটি মিষ্টি ভিডিও বানাচ্ছিলেন তারকা দম্পতি। এয়ারপোর্টে ছেলের মিষ্টি ভিডিও বানাতে গিয়ে সেই ভিডিও নিয়ে এই ট্রোল হলেন অভিনেত্রী মা শুভশ্রী। ইনস্টাগ্রামে শেয়ার করা স্টোরিতে দেখা যাচ্ছে যে ঐদিন ইউভানের পরনে ছিল নীল রঙের টিশার্ট আর ব্লু ডেনিম জিন্স। এয়ারপোর্টের প্র্যামকে নিয়ে ঠেলে চলেছে সে। ওটা হাতে পেয়ে যেন খুব খুশি সে। এরই মধ্যে পিছন থেকে শুভশ্রী কে বলতো শোনা গেল, “Where are you going Yuvaan?” (ইউভান তুমি কোথায় যাচ্ছ?)। কিন্তু মায়ের প্রশ্নের কোন উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি সে। পিছন ঘুরে সে নিজের মতই চলতে থাকলো।

ইনস্টাগ্রামের এর স্টোরি থেকে নিয়ে শুভশ্রীর প্রচুর ফ্যান পেজে এই ভিডিও পোস্ট করা হয়েছে। আর সেইসব পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে কটাক্ষ করতে শোনা যায় নেটিজেনদের। একজন লিখছেন, “কেন বাংলায় কথা বলতে কষ্ট হয়?” আবার আরেকজন লিখেছেন, “নিজের ভাষায় কথা বলতে কি লজ্জা লাগে?”

আরও পড়ুন: ‘মুখটাই উচ্ছের মতো’! চশমা পরা সিদ্ধার্থ ওরফে আদৃত রায়কে দেখে ‘মিঠাই’য়ের করা কমেন্টে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, আদৃতের নতুন লুক নিয়ে খিল্লি করল ‘মিঠাই’ সৌমিতৃষা

সম্প্রতি ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু নিয়ে শোকবার্তা প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন শুভশ্রী। সেটা ঘিরে উঠেছিল বেশ কটাক্ষের ঝড়। কিন্তু এসব কোন কিছুকে পাত্তা না দিয়ে ছেলের জন্মদিন বেশ ভালোমতো এনজয় করছেন অভিনেত্রী। এদিন ছেলের সাথে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে ছেলের ঠোটে ঠোট রেখে চুম্বন করছেন মা। নিজে ক্যাপশনে লিখেছেন, “হ্যাপি ইউভান ডে”। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিয়েছেন, “জীবনের সেরা দিন”, “মাতৃত্ব”, “মাই বয়” এর মত শব্দ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment