Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

অস্কারের মঞ্চে উঠে সঞ্চালককে ঠাঁটিয়ে চড় মারলেন উইল স্মিথ! সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়, সেরা অভিনেতার পুরস্কার পেয়েও ‘কুখ্যাত’ উইল স্মিথ, মঞ্চেই কেঁদে ফেললেন উইল স্মিথ, ভাইরাল ভিডিও

অস্কারের মঞ্চে উঠে সঞ্চালককে ঠাঁটিয়ে চড় মারলেন উইল স্মিথ! সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়, সেরা অভিনেতার পুরস্কার পেয়েও ‘কুখ্যাত’ উইল স্মিথ, মঞ্চেই কেঁদে ফেললেন উইল স্মিথ, ভাইরাল ভিডিও

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৮ তম একাডেমি পুরস্কার অনুষ্ঠিত হলো। অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং অন্যান্যদের বেশ কয়েকটি পুরষ্কারে সন্মানিত করা হলো সকলকে। কিন্তু অ্যাওয়ার্ড শো এর যে ঘটনাটি শিরোনামে রয়েছে তা হলো – উইল স্মিথ এবং ক্রিস রকের মধ্যে বিতর্ক। কিন্তু ঠিক কী কারণে এত বড় একটা মঞ্চে দাঁড়িয়ে সঞ্চালককে ঠাঁটিয়ে চড় মারলেন উইল স্মিথ? হলিউড অভিনেতার স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে হাসি ঠাট্টা করছিলেন সঞ্চালক তথা কমেডিয়ান ক্রিস রক। আর তাতেই ক্ষুব্দ হয়ে স্মিথ সকলের সামনে অস্কার মঞ্চে উঠে ক্রিস কে থাপ্পড় মারে। আর সম্প্রতি এই ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

আসলে জাডা পিঙ্কেট অ্যালোপেশিয়ায় নামক একটি রোগে আক্রান্ত। যার কারণে তাঁর চুল পড়ে যাওয়ার এবং টাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্যই ক্রিস রক তাঁকে ডেমি ম্যুর অভিনীত ‘জি.আই জেন’ সিনেমার কথা তুলে কু-মন্তব্য করেন। আর এই মন্তব্য শুনেই স্মিথ আর নিজেকে ধরে রাখতে পারেনি মেজাজ হারিয়ে ফেলেন তিনি। অস্কার মঞ্চে দাঁড়িয়ে স্মিথ সকলের সামনে বলে যে ‘একদম তোমার মুখে আমার স্ত্রীর নাম নেবে না।’

আর এই বিতর্কের কারণে মার্কিন টেলিভিশন সংস্থাগুলিকে অস্কার কমিটি অনুষ্ঠানের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করে। বাবারে কাজ কি পূর্ণ সমর্থন জানাচ্ছে ছেলে জেডেন। কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকেই এই ঘটনার সমর্থন করছেন না অনেকেই জানাচ্ছেন এত বড় একটি অস্কার মঞ্চে দাঁড়িয়ে হেনা হিংসা মূলক কাজ একেবারেই আশা করা যায় না।

আরও পড়ুন: একেই বলে কাজে নিষ্ঠা! করোনার মধ্যেই অন্তঃসত্ত্বা অনুষ্কা নেমে পড়েছেন শুটিংয়ের কাজে!

এর পরেই আবার কিং রিচার্ড ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান উইল স্মিথ। ছবিতে উইলিয়াম সেরেনার বাবা রিচার্ড উইলিয়মস-এর চরিত্রে অভিনয় করেন তিনি। আর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য দিতে গিয়ে মঞ্চে কেঁদে ফেলেন স্মিথ। স্মিথ বলেন “গোটা জীবনে আমি মানুষকে রক্ষা করার মন্ত্রে বিশ্বাস করে এসেছি। আমাদের পেশায় কেউ যদি কাউকে অশ্রদ্ধা করে সেটাও মেনে নিতে হবে। তোমাকে হাসিমুখেই বলতে হবে, সব ঠিক আছে।” আর নিজের পূর্ববর্তী কান্ডের জন্য ক্রিস রকের কাছে সকলের সামনে ক্ষমা চান এবং বলেন “আশা করি আগামী আওয়ার্ড শো গুলিতে আমাকে আমন্ত্রণ জানানো হবে।”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment