ফের কলকাতায় শীতের দাপট। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু সোমবারই তা কমে হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে এসেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিক চেয়ে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কম।
সেই সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট এতটাই যে, দিনের বেলাতেও কনকনে ঠান্ডা হাওয়া বইছে শহরে।
পাশাপাশি জেলাগুলিতেও চলছে শীতের দাপট। বহু জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রির নীচে।
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন শীতের দাপট চলবে। তারপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে।
কলকাতায় ফের শীতের দাপট, চলবে আগামী কয়েকদিন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



